
দুর্বোত্তরা দুইটি কলার বাগান সহ একটি ভুট্টার ক্ষেত কেটে ফেলায় রাজশাহীর পুঠিয়ায় তিন অসহায় কৃষকের হয়েছে চরম সর্বনাশ।
রোববার (৫-এপ্রিল) দিবাগত রাতে পুঠিয়া কান্দ্ররা গ্রামে মন্ডল পালায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জামাল হোসেনের ভুট্টার ক্ষেত, আব্দুল মজিদের কলার বাগান ও বাবলু হোসেনের কলার বাগান কেটে রেখে যাই দুর্বোত্তরা।
ভুট্টা চাষী মো. জামাল হোসেন বলেন, আমার এক বিঘা মানুষের জমি বর্গা নিয়ে ভুট্টা লাগাই আর কিছুদিনের মধ্যেই আমার ভুট্টা গুলো গাছ থেকে বের হতো কিন্তু রাতে কেবা কাহারা আমার ভুট্টার গাছগুলো কেটে ফেলেছে আমি লোন নিয়ে ফসলটি করেছি এখন আমি কিভাবে লোন শোধ করব, আনুমানিক আমি পঞ্চাশ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারতাম, আমার এই ক্ষতি যারা করেছে তাদের বিরুদ্ধে আমি উপযুক্ত বিচার চাই।
কলা চাষী মো. বাবলু হোসেন বলেন, আমার দশ কাঠা কলা ছিল কলার গাছ লাগানো ৬ মাস হয়ে গেছে, এই সময়ে আমার এই ক্ষতি করল, আর কিছুদিন পরেই আমার কলাগুলো সরি পড়তো আমার অনেক ক্ষতি হয়ে গেল, মোটামুটি আমি এক লক্ষ টাকার কলা বেচতে পারতাম যারা আমার এই ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে আমি বিচার চাই।
কলা চাষী মো. আব্দুল মজিদ বলেন, আমি মানুষের বাড়িতে কাজ করি, আমি দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে এই কলার চাষ আবাদ করেছি, সকালে এসে দেখি আমার জমির সকল কলার গাছ কাটা, কিভাবে আমি এই ঋণ শোধ করবো? অনুমানিক আমার এক লক্ষ বিশ হাজার টাকা কলা বেচতে পারতাম, আমার অভাবের সংসারে এখন আমি কি করবো ভেবে পাচ্ছিনা, আমার যারা এই ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত বিচার চাই।
তিন কৃষকের বাড়ি একই গ্রামে তাদের জমিগুলোও পাশাপাশি। এর আগেও ওই এলাকায় এই ধরনের কয়েকটি ঘটনা ঘটে, এই নিয়ে ওই এলাকার কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে পুঠিয়া থানা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বিষয়টা আমি শুনেছি এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সত্যতা পেলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ইএফ/

