চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫টি গরু চুরি মামলায় চোর চক্রের মুলহোতাসহ ৫ চোক কে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে শিবগঞ্জ থানা পুলিশের সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। গ্রেপ্তারকৃত চোর চক্রের মুলহোতা বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন জুয়েল ওরফে মালু(৩৮), বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ (দক্ষিণপাড়া গ্রামের মোঃ তারাজুল ইসলাম(৩০), শিবগঞ্জ উপজেলার হাঙ্গীরাবাদ (নয়াপাড়া)র মো. সজল মন্ডল(৩৯), একই উপজেলার জীবনপুর দক্ষিণপাড়ার মো. নাজমুল হোসেন ওরফে মো. ওমর সানি ওরফে সজিব (২৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়ার গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মোঃ শরিফুল(২৪)। সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেন, শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালোপুর পাইকড়তলা গ্রামের রাসেল ইসলামের খামার থেকে ৫টি গরু চুরির মামলায় চোর চক্রের মুলহোতাসহ ৫ জনকে বগুড়ার শিবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলার দায়িত্ব প্রাপ্ত উপ-পরিদর্শক(এসআই) ডি কে তনয়ের তৎপরতায় তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। ইএফ/
গরু চুরির মামলায় চোর চক্রের মুলহোতাসহ গ্রেফতার-৫
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক
৫ এপ্রিল ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
সম্পর্কিত সংবাদ
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি
উত্তরাঞ্চল
১৮ নভেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
নাটোরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ
উত্তরাঞ্চল
১৮ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
উত্তরাঞ্চল
১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ রাজশাহী বিভাগীয় কমিশনারের
উত্তরাঞ্চল
১৭ নভেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
রাজশাহীতে বাসের লাগেজ থেকে দুই বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
উত্তরাঞ্চল
১৭ নভেম্বর ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
রাজশাহীতে এসএমসির দুই দিনের কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন
উত্তরাঞ্চল
১৬ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
কর্ম-এলাকা বহাল দাবিতে রাজশাহীতে কাজিদের কলম বিরতি
উত্তরাঞ্চল
১৬ নভেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
ঘরে ঘরে ডেঙ্গুর হানায় বিপর্যস্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ
উত্তরাঞ্চল
১৫ নভেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ


