
নাচোলে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা সংক্রান্ত সমন্বিত অভিযান পরিচালনা করেন নাচোল উপজেলা প্রশাসন।
Read more
এরই ধারাবাহিকতায় শনিবার (৪ এপ্রিল) বেলা দশটায় নাচোল উপজেলা ক্যাম্পাস, উপজেলা বাজার, মধ্য বাজারের এনসিডিপি মার্কেটসহ পৌর এলাকায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, পৌর জামাতের নায়েবে আমি ডা.রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ইএফ/

