উত্তরা প্রতিদিন
ঢাকা

তেল নিতে এসে পুলিশকে ঢিল ছোড়ায় জরিমানা

উত্তরা প্রতিদিন মোহনপুর প্রতিবেদক ৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ণ
  তেল নিতে এসে পুলিশকে ঢিল ছোড়ায় জরিমানা
মোহনপুরে ফিলিং স্টেশনে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা - উত্তরা প্রতিদিন

 

 

 

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার একটি ফিলিং স্টেশনে তেল নিতে আশা এক ব্যক্তি দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ঢিল নিক্ষেপের ঘটনায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪ টার দিকে কেশরহাটের মেসার্স রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পালশা গ্রামের আবেদ আলীর ছেলে মমিনুল ইসলামকে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মোহনপুর উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আকতার।  তিনি বলেন , এমন অসদাচরণ বরদাস্ত করা হবে না এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home