
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আজ শনিবার দুপুরে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন শিশু। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৪৯ শিশু চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৩৭৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মারা গেছে ৩৮ জন।

