উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী মহানগরী জামায়াতের মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ
রাজশাহী মহানগরী জামায়াতের মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত
মজলিসে শূরার বৈঠকে বক্তব্য রাখছেন ড. মাওলানা কেরামত আলী - উত্তরা প্রতিদিন

 

রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী নগরীর এক কমিউনিটি সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও চাপাঁইনবাবগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।

রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিম, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, দারস পেশ করেন, প্রফেসর ড. আবুল হাসেম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি নেতৃবৃন্দকে সংগঠন সম্প্রসারণ ও নেতাকর্মীদের নৈতিক মান উন্নয়নের উপর জোর দিয়ে বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা। সেই দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক মান সম্পন্ন কর্মী তৈরি করতে হবে।

বৈঠকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী  সেক্রেটারী  অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদ, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার ও মহানগরীর শূরার সদস্যগন।

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home