উত্তরা প্রতিদিন
ঢাকা

হাটমাধনগর আলিম মাদ্রাসায় বিদায় ও বরণে মিলল আবেগ-প্রত্যাশা

উত্তরা প্রতিদিন বাগমারা প্রতিবেদক ২ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ণ
হাটমাধনগর আলিম মাদ্রাসায় বিদায় ও বরণে মিলল আবেগ-প্রত্যাশা

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাটমাধনগর আলিম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল এবং নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে আবেগ, ভালোবাসা ও নতুন প্রত্যাশার এক অনন্য মেলবন্ধন লক্ষ্য করা যায়। বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়, যাতে তারা আসন্ন পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে নিজেদের এবং প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনতে পারে। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে তাদের শিক্ষা জীবনের শুভ সূচনা কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীনদের মনোযোগ সহকারে পড়াশোনা করে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এসময় বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষা ও আদর্শ তাদের জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুস সামাদ। মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কাশেমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু সাঈদ মো. আব্দুর রশিদ। এতে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সফলতা, কল্যাণ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে আলিম স্তরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসলেও এখনো এমপিওভুক্ত না হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 

 

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home