উত্তরা প্রতিদিন
ঢাকা

অসুস্থ্ আয়নাল মন্ডলের শয্যাপাশে রাসিক প্রশাসক

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ণ
অসুস্থ্ আয়নাল মন্ডলের শয্যাপাশে রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর উত্তর বুধপাড়া এলাকার বাসিন্দা ৩০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মোঃ আয়নাল মন্ডল দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে নিজ বাসভবনে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন।

গতকাল বুধবার তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে যান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদ মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন রাসিক প্রশাসক।

এ সময় রাসিক প্রশাসক মহোদয় অসুস্থ মোঃ আয়নাল মন্ডলের চিকিৎসা, সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে অবগত হন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

Read more — উত্তরাঞ্চল
Home