উত্তরা প্রতিদিন
ঢাকা

তেলের সংকটে হুমকির মুখে বরেন্দ্রর আম চাষিরা

পত্নীতলা (নওগাঁ) প্রতিবেদক ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ণ
তেলের সংকটে হুমকির মুখে বরেন্দ্রর আম চাষিরা
তেলের সংকটে হুমকির মুখে বরেন্দ্রর আম চাষিরা

 

 

পত্নীতলা তথা বরেন্দ্র অঞ্চলের প্রধান অর্থকরী ফসল আম। এ অঞ্চলের হাজারো কৃষক পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আম চাষের ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক জ্বালানি তেলের সংকটের কারনে বরেন্দ্রর আম চাষ হুমকির মুখে পড়েছে, এর ফলে চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন আম চাষিরা।

কৃষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, আমের গুটি রক্ষা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং পোকামাকড় দমনে নিয়মিত স্প্রে করা অত্যন্ত জরুরি। বর্তমানে অধিকাংশ স্প্রে মেশিন পেট্রোল ও ডিজেলচালিত হওয়ায় তেলের অভাবে সময়মতো স্প্রে কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক বাগানে প্রয়োজনীয় সময়ে স্প্রে করা সম্ভব হচ্ছে না, আবার কোথাও কোথাও আংশিকভাবে কাজ চালাতে হচ্ছে।

ফলে ঝুঁকির মুখে পড়েছে বরেন্দ্র অঞ্চলের প্রায় ২০০০ কোটি টাকার আম উৎপাদন ও বাণিজ্য। কৃষকদের আশঙ্কা, সময়মতো স্প্রে কার্যক্রম ব্যাহত হলে আমের গুটি ঝরে পড়বে, ফলন কমে যাবে এবং গুণগত মানেও প্রভাব পড়বে। এতে বাজারে সরবরাহ কমে গিয়ে দামেও অস্থিরতা তৈরি হতে পারে।

এ পরিস্থিতির প্রভাব শুধু কৃষকের ওপরই নয়; বরং শ্রমিক, বাগান পরিচর্যাকারী, পরিবহন শ্রমিক, আড়তদার ও ব্যবসায়ীদের ওপরও পড়বে। সামগ্রিকভাবে বরেন্দ্র অঞ্চলের অর্থনীতি এবং আমনির্ভর জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে । স্থানীয় কৃষকদের দাবি তেলের অভাবে স্প্রে কার্যক্রম ব্যাহত হচ্ছে, সময়মতো পরিচর্যা না হওয়ায় গুটি নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে উৎপাদন ও বাজার ব্যবস্থায় অনিশ্চয়তা দেখা দিয়েছে হাজারো কৃষক পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে

এ অবস্থায় কৃষি খাতে ব্যবহৃত জ্বালানি তেল সরবরাহকে অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা মনে করেন, দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করলে সম্ভাব্য ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

ইএফ/

 

Read more — কৃষি
Home