উত্তরা প্রতিদিন
ঢাকা

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ণ
নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১
গ্রেপ্তারকৃত এমদাদুল হক সাকিল -উত্তরা প্রতিদিন

রাজশাহী নগরীতে মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃত আসামির নাম এমদাদুল হক সাকিল (২১)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার আদর্শগ্রামের মো: মালেকের ছেলে। 

আরএমপি জানায়, গ্রেপ্তারকৃত আসামি এমদাদুলের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় পূর্বের ৩টি মাদক মামলা চলমান রয়েছে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home