উত্তরা প্রতিদিন
ঢাকা

বাঘায় কিশোরের ব্যাগে মিলল বিদেশি অস্ত্র-গুলি

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ণ
বাঘায় কিশোরের ব্যাগে মিলল বিদেশি অস্ত্র-গুলি

রাজশাহীর বাঘায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ নয়ন হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। তার বহন করা ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় বরফ জমানো মাছভর্তি ব্যাগ নিয়ে চারঘাটের দিকে যাচ্ছিল নয়ন। সন্দেহ হলে ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।

ওসি আ.ফ.ম. আসাদুজ্জামান আরও বলেন, “নয়নকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র-গুলির উৎস খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Read more — উত্তরাঞ্চল
Home