উত্তরা প্রতিদিন
ঢাকা

আগ্রাসী শক্তি মোকাবেলায় প্রয়োজনে তৃতীয় স্বাধীনতার আন্দোলন হবে: এমপি মুজিবুর

উত্তরা প্রতিদিন তানোর প্রতিবেদক ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ণ
আগ্রাসী শক্তি মোকাবেলায় প্রয়োজনে তৃতীয় স্বাধীনতার আন্দোলন হবে: এমপি মুজিবুর
তানোরে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন অধ্যাপক মুজিবুর রহমান -উত্তরা প্রতিদিন

আগ্রাসী শক্তি মোকাবেলা করার জন্য প্রয়োজনে আরেকটি তৃতীয় স্বাধীনতার আন্দোলন করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামী কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

বুধবার বিকেলে তানোর উপজেলা অডিটোরিয়ামে তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচন পরবর্তী মতবিনিময় ও শুকরিয়া সভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি আরো বলেন, সরকারি দল সংস্কার কমিশনের শপথ গ্রহন না করে ওয়াদা ভঙ্গ  করেছে। এবিষয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। তিনি বলেন শিঘ্রই  যেনো তাদের শুভ বুদ্ধির উদয় হয়।

তানোর-গোদাগাড়ী নিয়ে তিনি বলেন, এখানে কোনো দুর্নীতি, চাঁদাবাজি চলবে না। এছাড়াও নেতা-কর্মীদের এলাকায় মাইকিং করে চাঁদাবাজদের সর্তক করার নির্দেশনা দেন তিনি। 

তিনি বলেন, “আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি হতে দেবো না।” এসময় তিনি সরকারি ও বেসরকারি অফিসের সকল কর্মকর্তাকে ঘুষ নেওয়ার ঘটনা সনাক্ত করলে তা জানানোর আহ্বান জানান। এছাড়া পাড়া-মহল্লায় ঘুষখোর ও চাঁদাবাজবিরোধী কমিটি গঠন করার নির্দেশ দেন। তিনি বলেন, প্রমাণসহ ঘুষখোর ও সন্ত্রাসী চাঁদাবাজদের ধরিয়ে দিতে জনগণকে সক্রিয়ভাবে সাহায্য করতে হবে। মুজিবুর রহমান স্পষ্ট করে বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজশাহী-১ আসনের প্রত্যেক এলাকায় জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে ইনশাল্লাহ।

এর আগে তানোর উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস, সূরা সদস্য আব্দুর রহিম, শিক্ষা বিষয়ক সভাপতি ও পিএস ড. ওবায়দুল্লাহসহ অনেকে।

 

 

 

ইএফ/

Read more — উত্তরাঞ্চল
Home