
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব-৫। আজ বুধবার দুপুরে র্যাব-৫-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Read more
র্যাব জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে বাধাগ্রস্ত করা বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুত করে রাখা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৫-এর তৎপরতা অব্যাহত রয়েছে।

