উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার

উত্তরা প্রতিবেদক ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ অপরাহ্ণ
রাজশাহীতে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার

রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেন (র‌্যাব) সদস্যরা। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় র‌্যাব-৫-এর রাজশাহীর সিপিএসসির একটি দল এই অভিযান চালায়। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে ১২টি পেট্রলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এরপর উদ্ধার করা বোমা ও ককটেল সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা নিতে উদ্ধার করা আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home