উত্তরা প্রতিদিন
ঢাকা

পুঠিয়ায় ট্রাক-নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

উত্তরা প্রতিদিন পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
পুঠিয়ায় ট্রাক-নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

রাজশাহীর পুঠিয়া–তাহেরপুর সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে পুঠিয়া নিমতলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়া দিক থেকে আসা একটি বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে তাহেরপুরগামী একটি মুরগিবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নছিমনটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. নাইম (২০) ও মো. হালিম (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।

নিহত মোঃ নাইম মিলনের ছেলে এবং মোঃ হালিম মিনারুলের ছেলে। তারা দুজনই রাজশাহী মহানগরের পূর্ব হড়গ্রাম শেখ পাড়া, ২নং ওয়ার্ডের বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুঠিয়া থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home