
‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবন উন্নয়ন’ এ স্লোগানে জয়পুরহাটে শনিবার বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
জয়পুরহাট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এ দিবস পালন করা হয়।
এ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় ভবন প্রাঙ্গণে পাঁচটি উপজেলার প্রতিবন্ধীদের মধ্যে ৮৫টি হুইল চেয়ার, ২টি ট্রাই সাইকেল, ৬টি হিয়ারিং রাইট, ২টি ওয়াকার ও ২টি কর্নার চেয়ার বিতরণ করা হয়। বিতরণ শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সালেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক আবু বকর সিদ্দিক প্রমুখ।

