উত্তরা প্রতিদিন
ঢাকা

ধানের শীষ জয়ী হলে পদ্মা ব্যারাজ নির্মাণ কাজ শুরু করা হবে: তারেক রহমান

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ
ধানের শীষ জয়ী হলে পদ্মা ব্যারাজ নির্মাণ কাজ শুরু করা হবে: তারেক রহমান

ধানের শীষ নির্বাচনে জয়ী হলে পদ্মা ব্যারাজ নির্মাণ কাজ শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা আড়াইটার পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ ছাড়াও রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও ঘোষণা দেন তারেক রহমান।

বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে জনগণের জয়যাত্রা।’

কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বতী সরকারকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তিনি।

 

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে লাল রঙের বুলেটপ্রুফ গাড়িবহর নিয়ে মাদ্রাসা ময়দানে প্রবেশ করেন তিনি। এ সময় তিনি সভামঞ্চে উঠে হাত নেড়ে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান।

এর আগে দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তারেক রহমান রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি শহরের উদ্দেশে রওনা দেন। দুপুর দেড়টার দিকে তিনি হজরত শাহ মখদুম (রহ.)–এর পবিত্র মাজার জিয়ারত করেন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি সরাসরি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনি জনসভায় যোগ দেন।

Read more — রাজনীতি
Home