উত্তরা প্রতিদিন
ঢাকা

পবা–মোহনপুরের উন্নয়নেই অগ্রাধিকার দেওয়া হবে : আবুল কালাম

দাড়িপাল্লা মার্কার প্রচার মিছিল ও গণসংযোগে উৎসবের আমেজ
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ণ
পবা–মোহনপুরের উন্নয়নেই অগ্রাধিকার দেওয়া হবে : আবুল কালাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু প্রথম দিনে আজ বৃহস্পতিবার রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনের দাড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ ব্যাপক প্রচার মিছিল ও গণসংযোগ পরিচালনা করেন।

সকাল থেকে পবা উপজেলার নওহাটা কলেজ মোড় থেকে শুরু করে নওহাটা বাজার, থানার মোড়, ব্রিজঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকায় তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি আপনাদের পাশে আছি, বিজয়ী হলে এলাকার উন্নয়নেই অগ্রাধিকার দেবো। তাই দাড়িপাল্লা মার্কার প্রতি জনগণের আস্থা ও সমর্থন কামনা করছি।

বিকেলে মোহনপুর উপজেলার কামারপাড়া, পাড়া-মহল্লা, হাটবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, 'আমরা রাস্তাঘাটের বেহাল অবস্থা, কাঁচা রাস্তা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংকট দূর করতে কাজ করব। ভাঙা সড়ক দ্রুত সংস্কার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলব।

জামায়াতে ইসলামী নেতৃত্বকে 'একটি আমানত' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'যোগ্যতা, সততা ও নৈতিকতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে হবে। আমাদের লক্ষ্য অর্থনৈতিক স্বচ্ছতা, সামাজিক ন্যায়বিচার ও মানবতার সেবায় কল্যাণমুখী রাষ্ট্র গঠন।'

নির্বাচনী আচরণবিধি বিষয়ে অধ্যাপক কালাম বলেন, 'জামায়াতে ইসলামী সবসময় আইন ও নিয়ম মেনে চলায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করব না এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করব।'

তিনি আরও বলেন, 'দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুঃশাসন ও স্বৈরাচারের শিকার হয়েছে। উন্নয়নের নামে অর্থ অপচয় হয়েছে। পবা–মোহনপুরে এখনো অনেক রাস্তা কাঁচা এবং ভাঙাচোরা। বিজয়ী হলে এলাকার উন্নয়নে জোর দেওয়া হবে।'

শেষে ভোটারদের উদ্দেশে জামায়াতের এই প্রার্থী বলেন, '১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে দাড়িপাল্লা মার্কায় ভোট দিন। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে।'

Read more — উত্তরাঞ্চল
Home