উত্তরা প্রতিদিন
ঢাকা

সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনা সদস্য আহত

উত্তরা প্রতিবেদক ২৬ আগস্ট ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনা সদস্য আহত

রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর একটি টহল গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে আট সেনা সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাজশাহীর উদ্দেশে টহল দিচ্ছিল সেনাবাহিনীর একটি গাড়ি। পথে পেছন থেকে একটি ট্রাক ওই গাড়িকে ধাক্কা দিলে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে আট সেনা সদস্য আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে আট সেনা সদস্য আহত হয়েছেন। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকেও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Read more — উত্তরাঞ্চল
Home