উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে দেশীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ অপরাহ্ণ
রাজশাহীতে দেশীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমখদুম ও পবা থানা পুলিশের পৃথক অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মোট ১২ লিটার দেশীয় তৈরি মদ ও ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটে উদ্ধার করা হয়। শনিবার আরএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তাররা হলেন— মো. আসাদুল ইসলাম (৪১), মো. আহাদ আলী ওরফে স্বপন (৩৩) ও আলমগীর কবির (৩১)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসাদুল ও আহাদকে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় এবং আলমগীর কবিরকে পবা থানার চক পারিলা পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Read more — উত্তরাঞ্চল
Home