উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ
রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে ওসমান গনি ওরফে ফুয়াদ (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওসমান গনি ওরফে ফুয়াদ রাজশাহী মহানগরের কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকার বাসিন্দা। বুধবার দিবাগত রাতে কাটাখালী থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে ওই রাতেই ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে কাটাখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তার মা স্থানীয় ইউনিয়ন পরিষদে যান। দুপুরে বাড়ি ফিরে তিনি অভিযুক্ত ওসমান গনিকে তার মেয়েকে ধর্ষণ করতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কাটাখালী থানার ডিউটি অফিসার ওমর ফারুক জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home