উত্তরা প্রতিদিন
ঢাকা

পুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী শিমুলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

উত্তরা প্রতিদিন পুঠিয়া প্রতিবেদক ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ণ
পুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী শিমুলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইসফা খাইরুল হক শিমুলের উদ্যোগে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিড়ালদহ এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ইসফা খাইরুল হক শিমুল। দোয়া মাহফিলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read more — উত্তরাঞ্চল
Home