উত্তরা প্রতিদিন
ঢাকা

আসমা কোল্ড স্টোরেজের উদ্যোগে আলু চাষি ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১০ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
আসমা কোল্ড স্টোরেজের উদ্যোগে আলু চাষি ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা

আসমা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের উদ্যোগে কর্মকর্তা-কর্মচারী, আলু ব্যবসায়ী ও চাষীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বায়া এলাকার তকিপুরে অবস্থিত উত্তরা রিসোর্ট অ্যান্ড ভিলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। আসমা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড এবং উত্তরা রিসোর্ট অ্যান্ড ভিলেজের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আউলিয়া রাজীব ওয়াহিদ (সোহেল)-এর সভাপতিত্বে প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ত আলু ব্যবসায়ী, কৃষক ও এজেন্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, গণতন্ত্র ও সামাজিক শৃঙ্খলা বিষয়ে অতিথিরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। একই সঙ্গে কৃষক-শ্রমিকদের ন্যায্য অধিকার, কৃষির আধুনিকায়ন, আলুর ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সঠিক সংরক্ষণ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, আলু বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ফসল। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত হলে কৃষক ন্যায্য মূল্য পাবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজন আসমা কোল্ড স্টোরেজের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছিল আনন্দঘন ও উৎসবমুখর। পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে আসন্ন মৌসুমে আলু সংরক্ষণের বিভিন্ন কারিগরি দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, আলু সংরক্ষণ একটি জটিল ও শ্রমসাধ্য প্রক্রিয়া, যা সারা বছর নিরলস পরিশ্রমের মাধ্যমে পরিচালনা করতে হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষ জনবলের মাধ্যমে আসমা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড কৃষকের উৎপাদিত আলুর গুণগত মান অক্ষুণ্ন রেখে সংরক্ষণে সুনামের সঙ্গে কাজ করে আসছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আউলিয়া রাজীব ওয়াহিদ (সোহেল) বলেন, কৃষক ও ব্যবসায়ীদের আস্থাই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। তিনি ইনশাল্লাহ আগামীতেও এই সুনাম অক্ষুণ্ন রেখে কৃষকের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Read more — উত্তরাঞ্চল
Home