উত্তরা প্রতিদিন
ঢাকা

পুঠিয়ায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

উত্তরা প্রতিদিন পুঠিয়া প্রতিবেদক ৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
পুঠিয়ায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। এতে চরম দুর্ভোগে পড়েছে গরিব ও অসহায় মানুষ। শীতার্ত এসব মানুষের পাশে দাঁড়াতে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেছেন।

রোববার (৪ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত পথেঘাটে ও বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র ও শ্রমজীবী মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি। এ সময় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহায়তা করেন পুঠিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা আক্তার।

সরেজমিনে দেখা যায়, একটি গাড়িতে করে কম্বল নিয়ে বিভিন্ন স্থানে গিয়ে শীতার্ত মানুষের মাঝে তা বিতরণ করা হয়। এ উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

এ বিষয়ে তিনি বলেন, “শীত অনেক বেড়েছে, এতে গরিব মানুষের কষ্ট হচ্ছে। সেই কষ্ট কিছুটা লাঘব করতেই কম্বল নিয়ে বের হয়েছি। আমি নিজেও অসুস্থ, তবুও চেষ্টা করছি যেন শীতবস্ত্রগুলো প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এই শীতে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।”

Read more — উত্তরাঞ্চল
Home