
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও তার সম্মানে বুধবার গাবতলীর ব্যবসায়ী ঐক্য পরিষদ তিন ঘণ্টা দোকান বন্ধ রাখে। পরে বাদ জোহর তারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজায় অংশ নেন।
এ সময় ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফজলুল বারী খোকন, সহ-সভাপতি বাদশা মিয়া, আব্দুল খালেক মুন্নু, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল্লাহ আকন্দ, ক্যাশিয়ার শাহীনুর আলোম, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Read more
গাবতলী ব্যবসায়ী ঐক্য পরিষদের এ কর্মসূচিতে সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করে অংশ নেন। পরে বাদ জোহর স্থানীয় গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

