
রাজশাহীতে পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্সের ৫ম তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ১ম ও ২য় ব্যাচের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) নগরীর লক্ষ্মীপুরের ঝাউতলার মোড়ে সারাদিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্সের ডিভিশনাল এক্সিকিউটিভ মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাসুদ রানা বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ গ্রামে বাস করে, যেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সবসময় সহজলভ্য নয়। এই শূন্যস্থান পূরণে পল্লী চিকিৎসক এবং নার্সিং কর্মীরা একটি অপরিহার্য ভূমিকা পালন করছেন।
এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার নার্সিং ভর্তি কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সেন্টু রহমান, পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্সের পৃষ্ঠোপষক মোঃ ইয়াসিন আলী রিন্টুসহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও বিভিন্ন হাসপাতালের ডাক্তারবৃন্দ।

