উত্তরা প্রতিদিন
ঢাকা

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ণ
দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির নেতারা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা উপস্থিত ছিলেন।

এ সময় বখতিয়ার আহমেদ কচি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং আশা-আকাঙ্ক্ষার শেষ আশ্রয় হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি নিজের জীবন বিপন্ন করেও কখনো দেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে আপস করেননি।’

তিনি আরও বলেন, ‘এমন একজন মহীয়সী নারী দিনাজপুর সদর আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন- এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের বিষয়।’

এ সময় জনগণের উদ্দেশে বখতিয়ার আহমেদ বলেন, ‘আমাদের প্রত্যাশা, আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। হয়তো খালেদা জিয়ার জন্য এটি জীবনের শেষ নির্বাচন। সেই বিবেচনায় আপনারা যেন তাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে নিয়ে আসেন। আমরা বিশ্বাস করি, আপনারাই তা করবেন।’

সবশেষে তিনি বলেন, ‘দিনাজপুরবাসী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান দেবে- এটাই আমাদের প্রত্যাশা।’

Read more — উত্তরাঞ্চল
Home