উত্তরা প্রতিদিন
ঢাকা

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ণ
শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

রাজশাহীর তানোরে নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে নিহত শিশু সাজিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে নিহত শিশুটির পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

আজ রোববার সকালে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদের বাড়িতে গিয়ে তার বাবা রাকিবুল ইসলাম ও মা রুনা খাতুনের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় অধ্যাপক মুজিবুর রহমান শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমীর জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বাড়ির সামনে মায়ের সঙ্গে হাঁটতে গিয়ে দুই বছরের শিশু সাজিদ গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যায়। প্রায় ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিসের কর্মীরা মাটির প্রায় ৫০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করে। হৃদয়বিদারক এ ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

Read more — উত্তরাঞ্চল
Home