উত্তরা প্রতিদিন
ঢাকা

দুর্গাপুরে হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল পুলিশ

উত্তরা প্রতিদিন দুর্গাপুর প্রতিবেদক ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ণ
দুর্গাপুরে হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল পুলিশ

রাজশাহীর দুর্গাপুরে হারানো একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে দুর্গাপুর থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় দুর্গাপুর থানার এএসআই মো. আলমগীর হোসেন উদ্ধারকৃত মোবাইলটি মালিক সাব্বির হোসেনের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, গত ২০ আগস্ট দুর্গাপুর উপজেলার বহরমপুর এলাকায় সাব্বির হোসেন নামের এক ব্যক্তির মোবাইল ফোনটি হারিয়ে যায়। এ ঘটনায় তিনি দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলটির অবস্থান শনাক্ত করে তা উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ জনগণের সেবায় নিয়মিতভাবে হারানো মালামাল উদ্ধারে কাজ করে যাচ্ছে।

মোবাইল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করে সাব্বির হোসেন বলেন, “ফোনটি আর ফিরে পাব বলে আশা করিনি। কোনো প্রকার উৎকোচ ছাড়াই পুলিশ আমাকে মোবাইলটি বুঝিয়ে দিয়েছে।”

Read more — উত্তরাঞ্চল
Home