উত্তরা প্রতিদিন
ঢাকা

দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

উত্তরা প্রতিদিন দুর্গাপুর প্রতিবেদক ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ণ
দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে গত দুই দিনে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— পৌর এলাকার শালঘরিয়া গ্রামের আশরাফ আলী (৫৩), ধরমপুর গ্রামের আনোয়ার হোসেন (৪৩), রৈপাড়া এলাকার বাবর আলী (৫৭), হাটকানপাড়া বাজুখলসী গ্রামের কাওসার আলী (৩৮), পালাশবাড়ী এলাকার আতাউর রহমান (৪৯), পারিলা গ্রামের মোয়াজ্জেম আলী (৪৩) এবং খিদ্রলক্ষ্মীপুর গ্রামের কাওসার আলী (৩৫)। 

পুলিশ জানায়, তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সক্রিয় নেতাকর্মী।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

Read more — উত্তরাঞ্চল
Home