উত্তরা প্রতিদিন
ঢাকা

পাঁচ বছর পর রাবির দ্বাদশ সমাবর্তন

উত্তরা প্রতিদিন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ অপরাহ্ণ
পাঁচ বছর পর রাবির দ্বাদশ সমাবর্তন

দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দ্বাদশ সমাবর্তন। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে এই সমাবর্তন অনুষ্ঠান ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবর্তনে বিভিন্ন শিক্ষাবর্ষের অন্তত পাঁচ হাজার নিবন্ধিত গ্র্যাজুয়েট অংশ নেন। গাউন ও টুপি পরিহিত সাবেক শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে পুনর্মিলনে মেতে ওঠেন। ক্যাম্পাসজুড়ে স্মৃতিচারণ, ছবি তোলা ও আবেগঘন মুহূর্তে যেন আবারও ফিরে আসে শিক্ষাজীবনের ফেলে আসা দিনগুলো।

তবে সমাবর্তন উপলক্ষে কোনো বিশেষ বক্তা কিংবা রাষ্ট্রের প্রধানকে আচার্য হিসেবে আমন্ত্রণ না জানানোয় কিছু শিক্ষার্থীর মধ্যে অসন্তোষ দেখা যায়। তারা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সমাবর্তনের মর্যাদা আরও বাড়ানোর সুযোগ ছিল বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের।

সকালে শুরু হওয়া এই সমাবর্তন অনুষ্ঠান দুপুর পর্যন্ত চলবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

 

Read more — উত্তরাঞ্চল
Home