উত্তরা প্রতিদিন
ঢাকা

গণতন্ত্রের ‘মানুষকন্যা’ বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন: মিনু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ণ
গণতন্ত্রের ‘মানুষকন্যা’ বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন: মিনু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী সিটির সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য এবং রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন—“বেগম খালেদা জিয়া এখন শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন।”

শনিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির ১নং ওয়ার্ডের উদ্যোগে কাশিয়াডাঙ্গা মোড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিনু বলেন—“তিনি কোনওদিন অন্যায়ের সঙ্গে আপস করেননি। সারাজীবন গণতন্ত্র রক্ষায় আন্দোলন করেছেন। আজ তিনি জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি এখনও ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। রোববার তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন—“নিন্দুকেরা নেত্রীকে নিয়ে নানা ধরনের মিথ্যাচার ও প্রপাগান্ডা ছড়াচ্ছে। এসব অপপ্রচারে কান না দেওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। নেত্রীর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন—এই মিনতি করছি।”

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মিনু বলেন—“আমি ধানের শীষ প্রতীক নিয়ে রাজশাহী সদর আসন থেকে নির্বাচন করছি। এই নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক টিংকু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন—কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুজ্জামান মিলু, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী শহিদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জিয়া পরিষদ রাজশাহীর সহ-সভাপতি সাইফুল ইসলাম হিরক, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী।

 

Read more — উত্তরাঞ্চল
Home