উত্তরা প্রতিদিন
ঢাকা

বিএমডিএ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২০ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ণ
বিএমডিএ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের আওতায় কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিএমডিএর গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে সংস্থার সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মো. তরিকুল আলম। কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ এবং প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম।

কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র কৃষি প্রকৌশলী শাহ সাইদুর রহমান (কৃষি সম্প্রসারণ), কনসালটেন্ট মো. রিয়াদাত হোসেন (মেডিকেল বিশ্ববিদ্যালয়), নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির এবং সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিম।

রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন রিজিয়ন ও জোন থেকে মোট ৩০ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে এসডিজি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, কৃষি যন্ত্রপাতির আধুনিক ব্যবহার, সেচ কার্যক্রমের আধুনিকায়নসহ বিভিন্ন বাস্তবধর্মী বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএর পেশ ইমাম মো. রফিকুল ইসলাম।

Read more — উত্তরাঞ্চল
Home