
রাজশাহী নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের মোহনপুর, মাসকাটাদিঘী ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন সদর-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী ডা. মো. জাহাঙ্গীর। আজ বৃহস্পতিবার গণসংযোগে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও তাদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ৩০ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল ইসলাম, চৌদ্দপাই ইউনিটের সভাপতি আখতারুজ্জামান, বাইতুল আমান-এর সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা।
Read more
গণসংযোগ চলাকালে বক্তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়েই আসন্ন নির্বাচনে বিজয় অর্জন সম্ভব। তারা এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

