উত্তরা প্রতিদিন
ঢাকা

রামেক হাসপাতালে আনসার সদস্যকে ঘুষি মেরে নাক ফাটালো অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১১ নভেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ণ
রামেক হাসপাতালে আনসার সদস্যকে ঘুষি মেরে নাক ফাটালো অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
মারধরের ঘটনায় আটক তিন অ্যাম্বুলেন্স চালাক, ইনসেটে আহত আনসার সদস্য-উত্তরা প্রতিদিন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দায়িত্ব পালনকালে ফিরোজ সরকার নামে এক আনসার সদস্যকে মারধর করেছে বেপরোয়া অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা। এতে তার নাক ফেটে যায়। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তারা হলো অ্যাম্বুলেন্স চালক রজব, আব্দুল্লাহ ও মারুফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে ৪ নম্বর ফটক দিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও এক চালক জোর করে ঢোকার চেষ্টা করেন। ডিউটিতে থাকা আনসার সদস্য ফিরোজ সরকার বাধা দিলে তার সঙ্গে তর্ক শুরু হয়। এক পর্যায়ে আরেক চালক এসে ফিরোজকে ঘুষি মারলে তার নাক ফেটে যায়। এরপর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অ্যাম্বুলেন্স চালকেরা বাইরে গিয়ে লাঠিশোটা ও ধারালো অস্ত্র নিয়ে অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহম্মদ বলেন, “অ্যাম্বুলেন্স সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বেপরোয়া আচরণ করছে। তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”

Read more — উত্তরাঞ্চল
Home