উত্তরা প্রতিদিন
ঢাকা

ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ণ
ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব অনুষ্ঠিত

‘নৈতিক, আদর্শ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে’ জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরী উদযাপন করেছে তাদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটে পদ্মা নদীর তীরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন হয়। অর্ধদিবসব্যাপী এ আয়োজন পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক পরিবেশনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সমাপ্ত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, সাবেক উপাচার্য (চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. এ. কে. এম. আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাফিস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর উপদেষ্টা সভাপতি এডভোকেট মজিজুল হক,

এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহানগর পরিচালক মুরসালিন।

শহরের বিভিন্ন এলাকা থেকে আগত সহস্রাধিক শিশুকিশোর, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠান চলে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, গান, আবৃত্তি, অভিনয়, হামদ-নাথ, ‘মায়ের কাছে চিঠি লেখা’, বৃক্ষরোপণ, মাইন্ড ম্যারাথন সিজন–২, দেয়ালিকা উৎসব, বানান শুদ্ধীকরণ, রচনা লেখা, হস্তশিল্প প্রদর্শনী ও 10TC প্রতিযোগিতাসহ মোট ১৩টি ইভেন্টে ৩৪০টি পুরস্কার বিতরণ করা হয়।

গান, কবিতা আবৃত্তি, কোরিওগ্রাফি, থিম সং ও ব্লাড গ্রুপিং কার্যক্রমসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে।

অতিথিরা তাদের বক্তব্যে ফুলকুঁড়ি আসরের সাফল্য ও ধারাবাহিক অগ্রযাত্রা কামনা করেন।

Read more — উত্তরাঞ্চল
Home