উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ণ
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

রাজশাহীতে নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

দিবসটি উপলক্ষে রাজশাহীর সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হয়। বিকেলে শহরের বাটা মোড় থেকে আনন্দ র‌্যালি বের হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Read more — উত্তরাঞ্চল
Home