
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেলবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে লিটন আলী (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো হত্যাকাণ্ড নয়।”
Read more
তিনি জানান, মৃত লিটন আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি গ্রামে। তিনি এলাকার একজন চিহ্নিত চোর ও নেশাগ্রস্ত ছিলেন। স্থানীয়দের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।
ওসি আরও বলেন, “তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।”

