
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার কাল সোমবার একদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন। তিনি সকাল পৌনে ১০টার দিকে বিমানযোগে রাজশাহী পৌঁছাবেন।
সফরসূচি অনুযায়ী, সোমবার বেলা ১১টায় তিনি রাজশাহী সার্কিট হাউজে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি এবং আগামী আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভায় বিভাগের কমিশনার, সব জেলা প্রশাসক, আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
Read more
একদিনের এই সরকারি সফর শেষে বিকেল সোয়া ৫টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।

