উত্তরা প্রতিদিন
ঢাকা

১০ হাজার পাঠকের ভালোবাসায় সিক্ত ‘উত্তরা প্রতিদিন’

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৫ অক্টোবর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ণ
১০ হাজার পাঠকের ভালোবাসায় সিক্ত ‘উত্তরা প্রতিদিন’

রাজশাহীর গণমানুষের দৈনিক উত্তরা প্রতিদিন ছুঁয়েছে নতুন এক মাইলফলক। দশ হাজারেরও বেশি পাঠকের ভালোবাসা ও আস্থায় এগিয়ে চলছে দৈনিকটির (https://www.facebook.com/uttaraprotidinbd/) ফেসবুক পেজ।

প্রকাশের শুরু থেকেই সত্যের পথে নির্ভীক সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছিল উত্তরা প্রতিদিন। অল্প সময়ের মধ্যেই এটি হয়ে উঠেছে রাজশাহীর মানুষের আস্থার প্রতীক ও গণমানুষের কণ্ঠস্বর।

প্রিন্ট সংস্করণের পাশাপাশি অনলাইন (https://www.uttaraprotidin.com/) ও মাল্টিমিডিয়া (https://www.youtube.com/@uttaraprotidinbd/) প্ল্যাটফর্মেও পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে উত্তরাঞ্চলের জনপ্রিয় এই দৈনিকটি। এরই ধারাবাহিকতায় তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ১০ হাজার ফলোয়ারের মাইলফলক অতিক্রম করেছে।

দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম বলেন, “পাঠকের ভালোবাসাই আমাদের শক্তি। আমরা তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাব আরও বহু দূর, আরও শক্তভাবে। তবে এই সফলতার পেছনে রয়েছে একদল তারুণ্যনির্ভর, প্রতিশ্রুতিশীল সাংবাদিকের কঠোর পরিশ্রম ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা। তাদের প্রতিও রইল ভালোবাসা ও শুভকামনা।”

Read more — উত্তরাঞ্চল
Home