উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২১ অক্টোবর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ণ
রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত

রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রাজশাহী থেকে ঢাকা বা অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ের এক ওয়েম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজশাহী থেকে পাবনার ঢালারচর স্টেশনের মধ্যে নিয়মিত চলাচল করে ঢালারচর এক্সপ্রেস ট্রেন। সন্ধ্যার কিছু আগে ট্রেনটি রাজশাহী থেকে ঢালারচরের উদ্দেশ্যে ছাড়ে। এ সময় অপর লাইনে থাকা দুটি অতিরিক্ত বগির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ের কর্মীরা ইতিমধ্যে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করেছেন।

বিষয়টি নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার জিয়াউল আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Read more — উত্তরাঞ্চল
Home