উত্তরা প্রতিদিন
ঢাকা

শাহজালালে অগ্নিকাণ্ডে রাজশাহী-ঢাকা বিমান চলাচল বন্ধ

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৮ অক্টোবর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ণ
শাহজালালে অগ্নিকাণ্ডে রাজশাহী-ঢাকা বিমান চলাচল বন্ধ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজশাহী থেকে ঢাকাগামী সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। শনিবার দুপুরের পর থেকে এই রুটে কোনো ফ্লাইট ওঠানামা করেনি।

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর ঢাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাজশাহী থেকে নির্ধারিত বিকেলের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

“ঢাকায় দুপুরে একটি ইউএস-বাংলা বিমানের ডিপারচার হওয়ার কথা ছিল। কিন্তু অগ্নিকাণ্ডের কারণে সেটি বাতিল করা হয়।

দিলারা পারভীন আরও জানান, ঢাকার পরিবেশ স্বাভাবিক হলেই রাজশাহী থেকে বিমান চলাচল পুনরায় শুরু হবে।

এনায়েত করিম

০১৭২৩-২০৫০৮৬

Read more — উত্তরাঞ্চল
Home