উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৪ অক্টোবর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ণ
রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে নির্মাণাধীন দৃষ্টিনন্দন মসজিদের প্রথম তলার ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী মসজিদের পেশ ইমাম ক্বারী মামুন উর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান (পিপিএম-বার), রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মোছা. রুমানা আফরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদসহ নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের তথ্যে জানা যায়, কেন্দ্রীয় উদ্যান প্রাঙ্গণে অবস্থিত পুরাতন মসজিদটি নামাজের অনুপযোগী হয়ে পড়ায় সেখানে আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ শেষ হলে কেন্দ্রীয় উদ্যান প্রাঙ্গণে আগত দর্শনার্থী ও আশপাশের এলাকার মুসল্লিগণ নামাজ আদায়ে সুবিধা পাবেন।

Read more — উত্তরাঞ্চল
Home