উত্তরা প্রতিদিন
ঢাকা

বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সফিউর

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ণ
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সফিউর
বীর মুক্তিযোদ্ধা সফিউর রহমান

বীর মুক্তিযোদ্ধা সফিউর রহমানকে আহ্বায়ক করে রাজশাহীর বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাত সদস্যদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদ হোসেন এই কমিটির অনুমোদন দিয়েছেন। 

 

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী এবং সদস্য বীর মুক্তিযোদ্ধা তমিজুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম ও বীর মুক্তিযোদ্ধা আনসার আলী। 

 

গত ২২ সেপ্টেম্বর বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার নতুন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সফিউর রহমানের নিকট দায়িত্ব হস্তান্তর করেছেন।

Read more — উত্তরাঞ্চল
Home