উত্তরা প্রতিদিন
ঢাকা

গোদাগাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ণ
গোদাগাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার মাথাভাঙা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো—মাথাভাঙ্গা এলাকার রুহুল আমিনের মেয়ে কারিমা খাতুন (২) ও একই এলাকার মো রাব্বুলের ছেলে মো. রাফি (২) ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে শিশু দুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায় শিশুরা। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home