
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সাদেক আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে নগরের ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক আলীর বাড়ি পাবনা সদরের ভরুয়াপাড়ায়। তিনি হজে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহীতে পাসপোর্ট করতে এসেছিলেন।
Read more
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, সাদেক আলী তার এক আত্মীয়কে সঙ্গে নিয়ে পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। বাস থেকে নামার পর অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

