উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে দুর্গাপূজার নিরাপত্তায় সিসিটিভি দিলো জামায়াত

উত্তরা প্রতিবেদক ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ণ
রাজশাহীতে দুর্গাপূজার নিরাপত্তায় সিসিটিভি দিলো জামায়াত

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদারে পুলিশকে সিসিটিভি ক্যামেরা দিয়েছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের কাছে ৩০টি সিসিটিভি ক্যামেরা হস্তান্তর করেন জামায়াতের নেতাকর্মীরা।

এসময় রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-২ আসনে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় মনোনীত এমপি প্রার্থী ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন,

“সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো দুষ্কৃতিকারী মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পালাতে না পারে, সেজন্য এসব ক্যামেরা স্থাপন করা হবে।”

তিনি আরও জানান, দুর্গাপূজা চলাকালে মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। পাশাপাশি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার জন্য ডাক্তার ও জরুরি অ্যাম্বুলেন্সও প্রস্তুত থাকবে।

সিসিটিভি ক্যামেরা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মো. জসিম উদ্দিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

Read more — উত্তরাঞ্চল
Home