উত্তরা প্রতিদিন
ঢাকা

বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের স্ত্রীর ইন্তেকাল

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের স্ত্রীর ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক তৈয়বুর রহমানের স্ত্রী রাজিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তেরখাদিয়ার বাসিন্দা রাজিয়া খাতুনের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় তেরখাদিয়া মোড়ে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হয়।

রাজিয়া খাতুন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালেই তিনি মৃত্যুবরণ করেন।

Read more — উত্তরাঞ্চল
Home