উত্তরা প্রতিদিন
ঢাকা

পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ণ
পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদ্রাসায় ৯ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের শিকারের অভিযোগে মো. রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। মঙ্গলবার মাদ্রাসার অধ্যক্ষ মো. আতিকুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

আটক শিক্ষক মো. রাকিবুল ইসলাম আব্দুল্লাহ রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামের মো. জয়নালের ছেলে।

জানা যায়, সোমবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে শিক্ষক রাকিবুল ইসলাম রুমে থাকা ৯ বছরের শিশুকে মুখে বালিশ চেপে ধরে বলাৎকার করেন। পরদিন মঙ্গলবার দুপুরে ভুক্তোভোগী ঘটনাটি তার বাবাকে জানালে পরিবার বিষয়টি থানা পুলিশকে অবগত করে। তবে পুলিশ আসার আগেই এলাকাবাসীর মধ্যে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে চড়-থাপ্পড় দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকারও করেছেন। ভুক্তভোগী শিশুর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Read more — উত্তরাঞ্চল
Home