উত্তরা প্রতিদিন
ঢাকা

দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
একই নির্দেশনা পালন করতে হবে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতেও

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ভবনেও জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার।

 

একই নির্দেশনা পালন করতে হবে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতেও। রোববার (১ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে উদযাপনের অংশ হিসেবে ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

 

দিবসটি উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

এ ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বসংক্রান্ত বিধান অনুসরণ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলন এবং সাধারণ ছুটির মধ্য দিয়ে পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

Read more — জাতীয়
Home